আক্বীদা

মুতাশাবিহ আয়াত নিয়ে প্রশ্ন করায় হযরত ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুর) শাস্তি

তাকী তানজীম শুক্র, 10 ডিসে., 2021
23

যেমনটা ইমাম দারেমী (রহিমাহুল্লাহ) তার ‘সুনান দারেমীতে’ তাবেঈ সুলাইমান ইবনে ইয়াসার (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন: একদা স্ববিগ নামে এক ব্যাক্তি মদিনায় আগমন করলো; সে কুরআনের মুতাশাবিহ আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করতে লাগলো। ফলে ওমর (রাদ্বিয়াল্লাহু আনহু) তাকে ডেকে পাঠালেন; অবশ্য এর পূর্বে তিনি খেজুরের দন্ডে তৈরী কতগুলো লাঠি প্রস্তুত করে রেখেছিলেন। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন: তুমি কে? সে বললো: আমি আল্লাহর বান্দা স্ববিগ। ওমর (রাদ্বিয়াল্লাহু আনহু) ওখান থেকে একটি লাঠি নিয়ে তাকে মারতে শুরু করলেন আর বলতে লাগলেন: আমি আল্লাহর বান্দা ওমর। তো তাকে এমন প্রহার করলেন যাতে তার মাথা রক্তাক্ত হয়ে গেল। অতপর সে বললো: হে আমিরুল মুমিনীন! হয়েছে আর লাগবেনা; মাথার মধ্যে যে ভূত চেপেছিল সব চলে গেছে। [হা. নং: ১৪৬]

সুনান দারেমীতে আরো আছে,‘ সে বললো: যদি আপনি আমাকে হত্যা করতে চান..তাহলে উত্তমভাবে মেরে ফেলুন; আর যদি আমার প্রতিকার চান..তাহলে আল্লাহর কসম! আপনার প্রহারের চোটে আমার সব রোগ ভালো হয়ে গেছে। অতপর তিনি তাকে তার এলাকায় চলে যাওয়ার অনুমতি দিলেন এবং হযরত আবু মূসা আশয়ারী (রাদ্বিয়াল্লাহু আনহুর) নিকট চিঠি লিখে পাঠালেন, “ কোন মুসলিম যেন তার সাথে উঠাবসা না করে”। পরবর্তীতে এই বয়কট তার উপর অনেক কঠিন হয়ে দাড়ালো; যারপরনে হযরত আবূ আশয়ারী (রাদ্বিয়াল্লাহু আনহু) হযরত ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুর) নিকট লিখে পাঠালেন: “তার তওবা একনিষ্ঠ হয়েছে”; তো তিনি জবাব দিলেন:“মানুষদের তার সাথে উঠাবসা করার অনুমতি দিন”। [হা. নং: ১৫০]

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বীদা

দেহবাদীরা এ খ্রিষ্টান প্রফেসরের আপত্তির কি জবাব দিবে?!

তাকী তানজীম · 10 ডিসে., 2021 · 21
ইলম

ইহইয়াউ উলুমুদ্দীন এর হাদীস সংখ্যা ও একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

তাকী তানজীম · 09 ডিসে., 2021 · 26