ইলম

ইহইয়াউ উলুমুদ্দীন এর হাদীস সংখ্যা ও একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

তাকী তানজীম বৃহঃ, 09 ডিসে., 2021
25

ইহইয়াউ উলুমুদ্দীন এর হাদীস সংখ্যা ও একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

===============================================

ইহইয়াউ উলুমুদ্দীন এর হাদীস নিয়ে অনেকের মাঝেই একটা শীথিলতা পরিলক্ষিত হয়; যে এখানে অনেক দয়ীফ, মাওদু হাদীস ইত্যাদী রয়েছে।অবশ্য এর পিছনে কিছু কারনও রয়েছে। এ আলোচনায় পরে আসছি। তার পূর্বে এ কিতাবের হাদীস সংখ্যা নিয়ে একটা পর্যালোচনা উল্লেখ করছি।

১. মুকারার সহকারে মোট হাদীস সংখ্যা ৫৬০০।

২.মুকাররার ব্যতীত ৩৮০০ (প্রায়)।

৩.মোট হাদীসের ২০০০ এর বেশি সহীহাইনে, আর বাকিগুলোর অধিকাংশই সুনানে আরবায়ায়, আর অবশিষ্টগুলো মুসনাদে আহমাদ, সহীহ ইবনে খুযায়মা সহ অন্যান্য হাদীসগ্রন্থে রয়েছে।

আর অনেক বড় বড় ইমামগন এ কিতাবের উপর তাখরীয করেছেন। সর্বপ্রথম যিনি তাখরীয করেছেন তিনি হলেন ইমাম তাজউদ্দীন সুবকী রহ:। আর তিনি সেখানে বলেছেন যে, ৯২৮ টি হাদীসের আসল নাই। এরপর আবার যাইনুদ্দিন ইরাকী রহ: তাখরীয করেছেন। তো তিনি ইমাম সুবকীর রহ: উপর তাকীব করেছেন এবং বলেছেন ইমাম সুবকী যতগুলোর আসল পান নাই আমি তার অধিকাংশ গুলোই পেয়েছি।যার ফলে তিনি বলেছেন আমি প্রায় ২০০ হাদীস খুজে পাই নাই(এখানে লক্ষণীয়, তিনি কিন্তু বলেন নাই যে এগুলো মাওদু বরং তিনি পান নাই)

এরপর ইমাম কাসেম কুতলুবুূগা হানাফী রহ: এর উপর তাখরীয করেছেন এবং কিছু ইসতিদরাক ও করেছেন। তারপর মহান মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে বড় কাজের আনজাম দিয়েছেন বাহরুল হাদীস ইমাম মুরতাযা যাবিদী রহ: ইতহাফের মধ্যে। তো পুর্ববর্তীরা যা পাননি তিনি তার তাকীব করে তাখরীয করে দিয়েছেন। যার ফলে অল্প কিছু হাদীসের আসল অজ্ঞাত ছিল।

আর বর্তমানে এর উপর ই’তিনা করেছেন শায়েখ আনাস মুহাম্মদ আদনান শারফাবী হাফিযাহুল্লাহ। তো তিনি বলেছেন বর্তমান যামানায় অনেক হাদীসের কিতাবের ব্যাপারে ওয়াকিফহাল হওয়ার ফলে প্রায় সকল হাদীসের তাখরীয করা সম্ভব হয়েছে অল্প কিছু ব্যতীত। তিনি প্রায় ২০টি হাদীসের মাওদুয়িয়াতের ব্যাপারে কথা বলেছেন।

***সর্তকতা: সালাফী ভাইরা যেহেতু তাসাউফ বিরোধী তাই তারা ইমাম সুবকী রহ: এর কথাকে খুব ফলাওভাবে প্রচার করে।

উল্লেখ্য: উপরিউক্ত তথ্যগুলো শায়েখ শারফাবীর মুহাদারা থেকে গৃহীত।তিনি আন্তজার্তিক চেচনিয়া সম্মেলনের (মুতামারুশ শীশান) অন্যতম একজন আলোচক। ইমাম ফখরুদ্দিন রাযি রহ: এর তাসিসুস তাকদিস এর মুতানি, তাছাড়া রিসালাতুল কুশায়রিয়া সহকারে আরো বহু কিতাবের সম্মানিত মুহাক্কিকও তিনি।

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বীদা

দেহবাদীরা এ খ্রিষ্টান প্রফেসরের আপত্তির কি জবাব দিবে?!

তাকী তানজীম · 10 ডিসে., 2021 · 21
আক্বীদা

মুতাশাবিহ আয়াত নিয়ে প্রশ্ন করায় হযরত ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুর) শাস্তি

তাকী তানজীম · 10 ডিসে., 2021 · 23