আক্বিদা

তথাকথিত সালাফী আলেমদের আক্বিদাগত মতবিরোধ (পর্ব-৮)

ইজহারুল ইসলাম রবি, 12 সেপ্টে., 2021
34

আল্লাহর বাম হাত:

সালাফীদের নিকট আল্লাহর হাত রয়েছে। আল্লাহর হাতের সংখ্যা দু’টি। একটি ডান হাত, আরেকটি বাম হাত। পবিত্র কুরআনে আল্লাহর হাতের কথা রয়েছে, এজন্য তারা হাত সাব্যস্ত করে। আমি এক সালাফীকে প্রশ্ন করেছিলাম, পবিত্র কুরআনে আল্লাহর হাতের কথা আছে। আপনি এটি হাত বলেই নিবেন। কোন ব্যাখ্যা করবেন না। আল্লাহর হাতের সংখ্যা কয়টি? সে বলে দু’টি। আমি বললাম, কুরআনে তো তিন থেকে অসংখ্য হাতের কথা রয়েছে। সূরা যারিয়াত  (৪৭ নং আয়াত) ও সূরা ইয়াসিনে (71 নং আয়াত) আল্লাহর অসংখ্য হাতের কথা আছে। আপনি কেন শুধু দু’টি হাতে বিশ্বাস করেন? মানুষের দু’টি হাত সেই জন্য? 

সেই সালাফী ভাই কোন উত্তর দেননি। এবার আসুন, আমরা সালাফীদের দু’টি হাতের বিতর্ক সম্পর্কে জানি। সালাফীদের একদল আলেমের বক্তব্য হলো, আল্লাহর দু’টি হাতের একটি হলো ডান হাত, আরেকটি হলো বাম হাত। আমরা উভয় পক্ষের বক্তব্য উল্লেখ করছি।

ইবনে বাজের বক্তব্য:

“ইবনে বাজের মতে, আল্লাহর দু’টি হাত রয়েছে। একটি হাত ডান ও অপরটি বাম। তবে বাম হাত ও ডান হাতের মর্যাদা একই। একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ নয়।”

[মাজমুউ ফাতাওযা, খ.২৫, পৃ.১২৭]

স্ক্রিনশট:

ইবনে উসাইমিনের বক্তব্য:

শায়খ ইবনে উসাইমিন বলেন,

” নি:সন্দেহে আল্লাহর দু’টি হাত রয়েছে। একটা হাত অন্যটির বিপরীত। আমরা যখন আল্লাহর অপর হাতকে বাম হাত বলি, এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আল্লাহর বাম হাত থেকে ডান হাত কম শক্তিশালী। বরং উভয় হাতই সমান শক্তিশালী”

[মাজমুউ ফাতাওয়া  রসাইল, খ.৯,পৃ.১১২৩]

স্ক্রিনশট:

সালেহ আল-ফাউজানের বক্তব্য:

সালেহ আল-ফাউজানের মতে আল্লাহর দু’টি হাত রয়েছে। একটি ডান হাত ও অপরটি বাম হাত। তবে আল্লাহর বাম হাতও আল্লাহর ডান হাত। 

[ইয়ানাতুল মুস্তাফীদ, খ.২, পৃ.৪৬১]

স্ক্রিনশট:

বিরোধী বক্তব্য:

শায়খ সালেহ ইবনে আব্দুল আজিজ আলুশ শায়খ এর নিকট আল্লাহর হাতকে বাম বলা ঠিক নয়।

তিনি বলেন,

” আমার নিকট সঠিক মত হলো, আল্লাহর বাম হাত সাব্যস্ত না করা”

[শরহুল আকিদাতি ত্বহাবিয়া, খ.২, পৃ.১০৫৪]

স্ক্রিনশট:

আলবানী সাহেবের বক্তব্য:

শায়খ নাসিরুদ্দীন আলবানী বলেন, 

” আমরা কীভাবে আল্লাহর বাম হাত সাব্যস্ত করবো, তিনি তো আমাদের থেকে অদৃশ্য?………….আমি  সহীহ হাদীস ব্যতীত আল্লাহর জন্য বাম হাত সাব্যস্ত করতে পছন্দ করি না। “

স্ক্রিনশট:

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83