ইলম

ফাযায়েলে আমলের ভূমিকায় শিরক অভিযোগ ও আমাদের জবাব

ইজহারুল ইসলাম শুক্র, 10 সেপ্টে., 2021
26

হযরত মাওলানা যাকারিয়া কান্ধলবী রহ. এর বক্তব্য:

আমাদের সংক্ষিপ্ত বিশ্লেষণ:

রাসূল স. হাদীসে বলেছেন,

رضي الرب في رضي الولد و سخط الرب في سخط الوال

অর্থাৎ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট এবং পিতার অসন্তষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট। [তিরমিযী, খ.১, পৃ.৩৪৬, ইবনে হিব্বান, হা.২০২৬, হাদীসটি সহীহ]

এখন কোন সন্তান যদি পিতাকে সন্তুষ্ট করার জন্য কিছু করে, তবে সেটা শিরক হবে কি

আপনার জানা থাকা উচিৎ, যাকারিয়া কান্ধলবী রহ. এর চাচা ছিলেন ইলিয়াস রহ.।

রাসূল স. হাদীসে বলেছেন,

 عم الرجل صنو أبيه

অর্থাৎ চাচা পিতার মতো। [মুসলিম শরীফ, হা.৯৮৩]

এবার আপনি ফয়াসালা করুন যাকারিয়া রহ. শিরক করেছেন কি না? পিতার সমতুল্য একজন বুযুর্গ চাচার সন্তুষ্টি কামনা করা কি হাদীসের বক্তব্য অনুযায়ী শিরক? নাউযুবিল্লাহ।

এটা সাদামাটা কিছু কথা। এবার আরেকটু বলি।

أن عائشة قالت : كان رسول الله صلى الله عليه و سلم إذا أراد سفرا أقرع بين نسائه فأيتهن خرج سهمها خرج بها معه وكان يقسم لكل امرأة منهن يومها وليلتها غير أن سودة بنت زمعة وهبت يومها وليلتها لعائشة تبتغي بذلك رضى رسول الله صلى الله عليه و سلم

অর্থ: হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল স. যখন কোন সফরের ইচ্ছা করতেন, তখন স্ত্রীদের মাঝে লটারি করতেন। যার নাম উঠত, তাকে সঙ্গে নিয়ে সফরে বের হতেন। রাসূল স. তার স্ত্রীর মাঝে রাত ও দিন ভাগ করে নিতেন। তবে উম্মুল মু’মিনীন হযরত সাওদা বিনতে জাময়া রা. রাসূল স. এর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের রাত ও দিনকে হযরত আয়েশা রা. এর জন্য দিয়ে দিতেন। ” বোখারী, মুসলিম ও নাসায়ী সহ আরও অনেক কিতাবে হাদীসটি রয়েছে|। উপরের আরবী নাসায়ী শরীফের। এই হাদীসের শেষে রয়েছে, আল্লাহর রাসূল স. এর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি নিজের হককে আয়েশা রা. এর জন্য দিয়ে দিতেন। তাহলে কী উম্মুল মু’মিনীন হযরত যাওদা রা. শিরক করেছেন?

এবার আরেকটু শুনুন।

সূরা তাহরীমে আল্লাহ তায়ালা বলেন, يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك অর্থ: হে নবী, আপনার স্ত্রীদের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তায়ালা আপনার জন্য যা হালাল করেছেন, তা আপনি হারাম করেন কেন?

এই আয়াতে রাসূল স.কে একটা হালালকে নিজের উপর হারাম করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়, রাসূল স. তার স্ত্রীদের সন্তুষ্টির জন্য কাজ করেছেন। এবার বলুন, (নাউযুবিল্লাহ) আল্লাহর রাসূল স. কি শিরক করেছেন?

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83