ইতিহাস

ইমাম আজম রহ: এর হাদীস সংকলন: কিছু মিথ্যাচারের জবাব

ইজহারুল ইসলাম শুক্র, 10 সেপ্টে., 2021
25

খুলনার মুফতী আব্দুর রউফ সাহেব (আল্লাহ তাকে ক্ষমা করুন!) দীর্ঘ-দিন যাবৎ হানাফী ফিকহের প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যাচার করে আসছেন। একটা মিথ্যার উপর ভিত্তি করে তিনি মিথ্যার পাহাড় গড়ে তুলছেন। আমাদের আহলে হাদীস ভাইয়েরা সর্বদা সহীহ জিনিসের অনুসরণের দাবী করলেও তাদের বাস্তব অবস্থা যখন খতিয়ে দেখা হয়, তখন দেখা যায়, তাদের মাঝেই জালিয়াতি ও মিথ্যার বেসাতি। এখানে তাদের মৌখিক দাবী ও বাস্তবতার মিল পাওয়া কঠিন।

মুফতী আব্দুর রউফ সাহেব তার হানাফী ফিকহের ইতিহাস ও পরিচয় বই এর পরতে পরতে মিথ্যাচার করেছেন। অথচ তথাকথিত সহীহ বিষয়ের অনুসরণের দাবীদার আহলে হাদীস ভাইগণ এই মিথ্যাচারের উপর গর্ববোধ করছেন এবং সেটা প্রচার করে মানুষকে মিথ্যা জিনিসের শিক্ষা দিচ্ছেন। এটাই তাদের নিকট হক্বের দাওয়াত।

আজ আমরা এখানে আব্দুর রউফ সাহেবের একটি মিথ্যাচার নিয়ে আলোচনা করবো।

আব্দুর রউফ সাহেব হানাফী মাযহাবের বিখ্যাত কিতাব আদ-দুররুল মুখতার এর লেখক ইমাম আলাউদ্দীন আল-হাসকাফী রহ. (১০২৫-১০৮৮ হি:) সম্পর্কে লিখেছেন,

এর দ্বারা তিনি খুব সহজে সাধারণ মানুষের মাঝে এই ধারণাগুলো ঢুকিয়ে দিতে পারবেন, হানাফীদের ফতোয়ার কিতাব একজন সনদ গোপনকারী মুদাল্লিসের লেখা, সুতরাং তার কিতাবে বর্ণিত ফতোয়া হানাফীরা কিভাবে গ্রহণ করে?

আব্দুর রউফ সাহেবের এই লেখা পেয়ে আহলে হাদীস ভাইয়েরা আত্মতৃপ্তির ঢেকুর তুলে তা প্রচার শুরু করে দিয়েছেন। এবার দেখুন, কিভাবে একজন ইমামকে কলঙ্কিত করার উদ্দেশ্যে তার নামে মিথ্যাচার ও অপবাদ আরোপ করা হয়েছে।

নিচের কিতাবগুলো ইমাম আলাউদ্দীন আল-হাসকাফী রহ. এর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে,

১.হাদয়াতুল আরিফিন, (খ.২, পৃ.২৯৫)

২. আল-আ’লাম, খ.৬, পৃ.২৯৪

৩. মু’জামুল মুয়াল্লিফিন, খ.১, পৃ.৫৬

৪. ইজাহুল মাকনুন, খ.১, পৃ.১৪০।

৫. কাশফুয যুনুন, (১৮১৫)

৬. খোলাসাতুল আসার, খ.৪. পৃ.৬৩।

৭. দিওয়ানুল ইসলাম, খ.২, পৃ.১৬৩

প্রথম মিথ্যাচার:

ইমাম আলাউদ্দীন আল-হাসকাফী রহ. ইমাম আবু হানিফা রহ. এর নামে কোন হাদীসের কিতাব লেখেননি। তিনি সনদ গোপন করে মুদাল্লিস হওয়া তো পরের ব্যাপার, তিনি যখন এ বিষয়ে কোন কিতাবই লেখেননি, তাহলে তার নামে কিভাবে এতো বড় একটা মিথ্যা কথা আব্দুর রউফ সাহেব বানালেন। হায় রে মিথ্যার বেসাতি।

ইমাম আলাউদ্দীন আল-হাসকাফী রহ. এর লিখিত কিতাবগুলো হলো,

১. আদ-দুররুল মুখতার।

২. ইফাযাতুল আনওয়ার। এটি উসুলে ফিকহের কিতাব আল-মানার এর ব্যাখ্যা।

৩. নাহু শাস্ত্রের উপর লেখা, শরহু কাতরিন নাদা।

৪. বায়যাবী শরীফের উপর তা’লীক।

৫.বোখারী শরীফের উপর তা’লিক।

৬. আল জমউ বাইনা ফতাওয়া ইবনে নুজাইম ওয়াত তামার তাশী।

৭. মুলতাকাল আবহুর ফিল ফিকহি।

তার লিখিত গ্রন্থের তালিকায় ইমামা আবু হানিফা রহ. থেকে কোন হাদীসের কিতাব নেই। এবার বুঝুন, যিনি একটা কিতাব লেখেননি, সেটাকে তার নামে চালিয়ে দিয়ে কিভাবে একেরপর তার উপর অপবাদ দিয়ে তাকে মুদাল্লিস বলেছে। নাউযুবুবিল্লাহি আম্মা ইয়াকুলুয যালিমুন।

দারুল কুতুবিল ইলমিয়া থেকে ২০০২ সালে প্রকাশিত আদ দুররুল মুখতার এর এর ৬ নং পৃ. আলাউদ্দীন আল হাসকাফী রহ. এর লিখিত কিতাবের তালিকা দেয়া রয়েছৈ। এছাড়াও পূর্বে উল্লেখি  কিতাবগুলোর প্রত্যেকটিতে তার লিখিত কিতাবের নাম দেয়া আছে। এখানে আসলে উল্লেখিত হাদীসের কিতাবের কোন উল্লেখই নেই।

দ্বিতীয় মিথ্যাচার:

পনের জন হাফিযে হাদীসের বর্ণনায় মুসনাদে আবু হানিফা নামে পনেরটি বর্ণনা রয়েছে। যথা-

১. আবু আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াকুব ইবনুল হারিস আল-হারেসী রহ.  এর বর্ণনা।

২. হাফেয আবুল কাসেম ত্বলহা ইবনে জাফর আশ-শাহেদ আল-আদল রহ. এর বর্ণনা।

৩. হাফেয আবুল হুসাইন মুহাম্মাদ ইবনে মুতাহহের ইবনে মুসা ইবনে ঈসা রহ. এর বর্ণনা।

৪. হাফেয আবু নুয়াইম আহমাদ ইবনে আব্দুল্লাহ আল-ইস্পাহানী রহ. এর বর্ণনা।

৫. হাফেয আবু বকর মুহাম্মাদ ইবনে আব্দুল বাকী ইবনে মুহাম্মাদ আল-আনসারী রহ. এর বর্ণনা।

৬.হাফেয আবু আহমাদ আব্দুল্লাহ ইবনে আদী আল-জুরজানী।

৭. ইমাম হাসান ইবনে যিয়াদ রহ. এর বর্ণনা।

৮. হাফেয উমর ইবনে হাসান রহ. এর বর্ণনা।

৯. হাফেয আবু বকর ইবনে মুহাম্মাদ ইবনে খালেদ রহ. এর বর্ণনা।

১০. হাফেয আ্‌বু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে হুসাইন বলখী রহ. এর বর্ণনা।

১১. ইমাম আবু ইউসুফ রহ. এর বর্ণনা্।

১২.মুহাম্মাদ ইবনে হাসান শাইবানী রহ. এর বর্ণনা।

১৩. হাম্মাদ ইবনে আবি হানিফা রহ. এর বর্ণনা।

১৪. মুহাম্মাদ ইবনে হাসান রহ. এর বর্ণনা যা কিতাবুল আসার নামে প্রসিদ্ধ।

১৫. হাফেয আবুল কাসেম আব্দুল্লাহ আস-সাগদী রহ. এর বণনা।

ইমাম আবু হানিফা রহ. বর্ণিত উল্লেখিত সকল মুসনাদের প্রত্যেকটা হাদীসের সনদ রয়েছে। বর্তমানে এগুলো বাজারে নতুন নতুন বিভিন্ন সংস্করণ ও তাহকীকে পাওয়া যায়। আমরা সে আলোচনায় যাবো না। এখানে আমাদের মূল বিষয় হলো,

হাফেয হারেসী রহ. (মৃত: ৩৪০ হি:) (১ নং) এর সঙ্কলনকৃত মুসনাদে আবু হানিফা সম্পর্কে আব্দুর রউফ সাহেব তার কিতাবে আলোচনা করেছেন। এই কিতাবে সনদ সহ প্রায় এক হাজার হাদীস ইমাম আবু হানিফা রহ. এর উস্তাদদের ক্রমানুসারে সঙ্কলন করা হয়েছে।

মুহাম্মাদ আল-আসয়ূতী এর তাহকীকে দারুল কুতুবিল ইলমিয়্যা বয়রুত থেকে ২০০৮ সালে কিতাটা প্রকাশ করা হয়েছে। নিচের স্কিন শট দেখুন,

ইমাম হারেসী রহ. বর্ণিত মুসনাদে আবু হানিফা সংক্ষিপ্ত করেছেন, কাযী সদরুদ্দিন মুসা ইবনে যাকারিয়া আল-হাসকাফী রহ. (মৃত:৬৫০ হি:)। তার সংক্ষিপ্ত এই কিতাবের নাম ইখতেসারুল হাসকাফী মিন কিতাবিল হারেসী। এই কিতাবের উপর ব্যাখ্যা লিখেছেন, আল্লামা আবেদ সিন্ধী রহ. এবঙ তিনি কিতাবকে ফিকহী অধ্যায় অনুযায়ী বিন্যস্ত করেছেন, পরবর্তীতে  আল্লামা হাসান সাম্ভালী রহ. এর ব্যাখ্যা লিখেছেন, তানসিকুন নিযাম নামে।

যাই হোক,

আহলে হাদীস মুফতী আব্দুর রউফ সাহেবের বক্তব্য অনুযায়ী ইমাম আবু হানিফা রহ. এর যে মুসনাদ রয়েছে, সেটা তার মৃত্যুর প্রায় হাজার বছর পরে আলাউদ্দীন আল-হাসকাফী লিখেছেন। এবার বলুন, মিথ্যাচার কাকে বলে। মুসনাদে আবু হানিফা নামে পনের জন হাফেযে হাদীস স্বতন্ত্র কিতাব বর্ণনা করেছেন, এবঙ সেগুলোর অধিকাংশ বাজারে পাওয়া, অথচ সেই কিতাব সম্পর্কে সে বলছে, সেটা না কি আলাউদ্দীন আল-হাসকাফী লিখেছে। অথচ তিনি মুসনাদে আবি হানিফা কোন কিতাবই লেখেননি। ইমাম হারেসীর কিতাবটা সংক্ষেপ করেছেন, কাযী সদরুদ্দিন আল-হাসকাফী (মৃত : ৬৫০ হি:), অথচ কাযী সদরুদ্দিন হাসকাফীকে বানিযে দিয়েছেন আলাউদ্দীন হাসকাফী, যার মৃত্যু-১০৮৮ হি:। ইন্নালিল্লাহ!

এবার নিচের স্কিনশট দেখুন,

দেখুন, মিথ্যাচার।

এধরণের অসংখ্য মিথ্যাচার আর ভুল তথ্য দিয়ে তিনি ইমাম আবু হানিফা রহ: ও তার অনুসারীদের বিরুদ্ধে বিষোদগার করেছেন।

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83