আক্বিদা

টি-টি-পি খারেজীদের অপরাধনামা (৩য় পর্ব)

ইজহারুল ইসলাম বৃহঃ, 02 মার্চ, 2023
23

টি-টি-পি খারেজীদের অপরাধনামা (৩য় পর্ব)

পূর্বের ঘটনায় আমরা দেখেছি, সাইয়্যেদ কুতুব তাওহীদকে বিকৃত করে যেই চিন্তা ও দর্শন দিয়েছে তার ফলাফল হিসেবে কতো ভয়ঙ্কর মনস্তত্ত্ব গড়ে ওঠেছে মুসলমানদের মধ্যে। বিষয়টি নিয়ে যদিও আ-জ-জাম আল-আ-মরিকি বড় কোন সমালোচনা করেননি, বরং ওই ছেলে কুতুবের ব্যাপক বক্তব্যের ভুল প্রয়োগ করেছে এমন একটি তা'বীল করে সামনে এগিয়েছেন। চলুন, কা=য়দার এই সিনিয়র নেতার পরবর্তী আলোচনা দেখা যাক, তিনি লিখেছেন,

" আপনি চিন্তা করুন, একজন যুবক মসজিদের মুসল্লীসহ বোমা মেরে উড়িয়ে দিতে চাচ্ছে সাইয়্যেদ কুতুবের একটি ব্যাপক বক্তব্যের উপর ভিত্তি করে যা তার কাছে অন্য একজন বর্ণনা করেছে।

২য় ঘটনা: পাক সে-না-বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য এদের একটি দল কুররাম নামক এলাকায় যায়। এখানে তারা স্থানীয় তা-লি-বা-নদের সাথে মিলে জোটবদ্ধ হয়। একটি মহা-সড়কের পাশে তারা নিজেদের অবস্থান তৈরি করে শত্রুপক্ষের অপেক্ষায় থাকে। সেনা-বা-হিনী আসতে বিলম্ব করে। উপস্থিত একজন জিজ্ঞেস করে, যদি সৈ-ন্যরা না আসে, তাহলে আমরা কী করব?

তখন তা-লি-বানদের নেতা বলল, তাহলে আমরা শি-য়া-দের উপর আ-ক্রমণ করব।

তখন সে বলল, যদি শি-য়া-রা না আসে।

উত্তরে নেতা বলল, তাহলে আমরা মুনাফিকদের উপর আ-ক্রমণ করব।

এখানে মুনাফিক দ্বারা মূলত: সাধারণ জনগণ ও পথচারী লোকজন উদ্দেশ্য।

তখন বাহির থেকে আগত দলটির নেতা এই নেতার উপর রাগান্বিত হয়ে তার কথার প্রতিবাদ করল। তখন স্থানীয় নেতা একটু লজ্জা পেয়ে এমন ভাব করল যেন সে মজা করছিল। তখন সেই প্রতিনিধি দলের নেতা তাকে বলল, তুমি কীভাবে অন্যান্য লোকদের সামনে এমন গর্হিত মজা করতে পারো?

এই ঘটনা আমার কাছে উক্ত প্রতিনিধি দলের নেতা বলেছে।

পর সমাচার হল,

এগুলো এজাতীয় অসংখ্য ঘটনার খুব সামান্য একটি চিত্র। উল্লেখিত হামলা ও ঘটনার ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, ওইসব হামলা ও ঘটনার কথা উল্লেখ করতে যেগুলোর বিষয়ে আমি সুনিশ্চিৎ জানি যে, এগুলো মু-জা-হিদীনদের সাথে সম্পৃক্ত এবং মু-জা-হিদীন হিসেবে পরিচিত এমন লোকদের মাধ্যমে হয়েছে, অথবা যেসব বিষয়ের ব্যাপারে আমার প্রবল ধারণা হয়েছে সেগুলো এনেছি। নতুবা এজাতীয় ঘটনার তালিকা বিশাল লম্বা।

এছাড়া বিশৃঙ্খল এসব লোকদের মাধ্যমে যেসব চুরি, ডাকাতি, অপহরণ ও ছিনতায়ের ঘটনা ঘটেছে সেগুলো আমি পুরোপুরি এড়িয়ে গিয়েছি।

একথা তো সবারই জানা আছে যে, মসজিদে আক্রমণকে বৈধ করা, নিরপরাধ মানুষের রক্ত হালাল করার বিষয়টি ইতিহাসে সবচেয়ে বড় পাপী ও উচ্ছৃঙ্খল দলের মাধ্যমে সংগঠিত হয়েছে। যেমন, খারেজী, কারামিতা, হাজ্জাজ বিন ইউসুফ, এরপর ক্রসেডার, তাতার, মোঘল, তৈমুর লং (উজবেকদের জাতীয় বীর, যদিও সে বংশগতভাবে উজবেক ছিলো না, তবে তার বীরত্ব, সাহসিকতা, কঠোরতা হয়ত তাদেরকে মুগ্ধ করেছে), ইয়াহুদী, শিয়া-রাফেদী। এরপর আমাদের সময়ে আ=মে-রিকা, আরব-আজমের তাগুত শাসক যেমন, হিজাজ, নজদ ও সিরিয়ার শাসকরা, পা-কি-স্তানের শা-সক পারভেজ মো-শাররফ। অথচ এখন এই কাজগুলি করছে সেসমস্ত লোক যারা মুজা-হিদ হিসেবে পরিচিত, যাদেরকে মুজা-হিদ মনে করা হয়। যেমন, হা-মা-স, আ-ফ-গান ও পা-কিস্তানের তা-লি-বান।

আমি এ বিষয়ে একটুও সন্দেহ করি না যে, এসব অঞ্চলে জি-হা-দী দলগুলোর উপর যেই মুসীবত নেমে এসেছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমাদের জুলুম ও অপরাধের কারণে আল্লাহ তায়ালা আমাদের উপর এটি চাপিয়ে দিয়েছেন। অথবা আমাদের একদল অপরাধ ও গোনাহ করেছে আর আরেকদল সেটি দেখে চুপ থেকেছে। এর শাস্তি হিসেবে এই মুসীবত আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আমি এও মনে করি না যে, আমার এই অবস্থান বাড়াবাড়ি বা অতিরঞ্জন। এসব বিষয়ে অসংখ্য আয়াত, হাদীস ও উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। সেগুলো এখানে উল্লেখ করার প্রয়োজন দেখছি না। এসবের অনেক কিছু শায়খ আবু ইয়া-হইয়া আল-লিবি তার "আর-রব্বানিউন ও মাসীরাতুন নাসর" নামক পুস্তকে উল্লেখ করেছেন। আমিও এবিষয়ে একটি খসড়া তৈরি করেছি। পরবর্তীতে সেটি পাঠিয়ে দিব ইনশা আল্লাহ।

আপনারা হয়ত আমার কথার উত্তরে বলবেন, এধরণের সীমালঙ্ঘন যারা করে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি। আমরা তো সব-সময় তাদেরকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছি এবং অন্যায়ের পথ থেকে বিরত রাখার চেষ্টা করছি।

আমি বলব, হ্যাঁ, আমি বিষয়গুলো জানি। আপনারা উত্তম কাজ করেছেন। আর উপরে বিভিন্ন মসজিদে হা=মলার যেসব ঘটনা উল্লেখ করেছি, এর অনেক কিছুই আমি সেসব শায়খদের মাধ্যমে জেনেছি, যারা এদেরকে বিভিন্নভাবে নসীহত করার চেষ্টা করেছেন। কিন্তু তাদের অভিজ্ঞতা হলো, অধিকাংশ সময় এসব নসীহাতের দু:খজনকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ, যাদেরকে নসীহাত করা হয়েছে, তাদের চিন্তা-চেতনার পরিধি খুবই সংকীর্ণ। আর এদের বোধ-বুদ্ধিও খুব সীমিত। এবং এদের অন্তর কঠোরতা, রুঢ়তা, ব্যক্তির বক্তব্য ও চিন্তা-ধারার প্রতি বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন ও চরম গোঁড়ামীর প্রতি আষক্ত।

[চলবে ...]

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83