ইলম

মুহিউদ্দীন ইবনে আরাবী সম্পর্কে কাজী শাওকানী রহ: ও নবাব সিদ্দিক হাসান খান রহ: এর অভিমত

ইজহারুল ইসলাম শুক্র, 10 সেপ্টে., 2021
15

আহলে হাদীস আলেম নওয়াব সিদ্দিক হাসান খানের পরিচয়

উপমহাদেশে আহলে হাদিস আলেম হিসেবে সবচেয়ে প্রসিদ্ধি অর্জন করেছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভুপালী। তিনি আহলে হাদীস আলেমদের মাঝে সর্বাধিক গ্রন্থপ্রণেতা। যদিও এসব গ্রন্থের অধিকাংশই অন্যের কিতাব থেকে কপি-পেস্ট করা, এরপরেও তিনি আহলে হাদীস আলেম হিসেবে সর্বাধিক প্রসিদ্ধি অর্জন করেছেন। আনিসুর রহমান গংরা তাকে না চিনলেও এদের শায়খরা নওয়াব সিদ্দিক হাসান খানকে কতটা মূল্যায়ন করে তার কিছু নমুনা নীচে উল্লেখ করছি। ” কিতাবগুলোতে সিদ্দিক হাসান খান নিজের লিখিত ১১ টি কিতাবে নিজের জীবনী লিখেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হল , ১. আবজাদুল উলুম। ২.আত-তাজুল মুকাল্লাল। ৩. আল-হিত্তা ফি যিকরির সিহাহ সিত্তা। এছাড়াও নওয়াব সিদ্দিক হাসান খানের পুত্র আলী হাসান মায়াসেরে সিদ্দিকী নামে পৃথকভাবে তার জীবনী রচনা করেছে। তার অপর পুত্র নুরুল হাসান খানও তার জীবনী লিখেছে। বিখ্যাত সালাফী আলেম সুলাইমান ইবনে সাহমান তার উপর কিতাব লিখেছেন।

বিভিন্ন উলামায়ে কেরামের অভিমত ও বক্তব্য সংকলন করে মাতবাউল জাওয়াইব থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে, قرة الأعيان ومسرة الأذهان في مآثر النواب السيد صديق حسن خان

নওয়াব সিদ্দিক হাসান খানের উপর থিসিস:

সৌদি আরবের বিভিন্ন ভার্সিটি থেকে নওয়াব সিদ্দিক হাসান খান ভুপালীর উপর থিসিস করে অনেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

১. ড. আলী আল-আহমাদ। তার থিসিসের নাম, دعوة الأمير العالم صديق حسن خان واحتسابه

২. ড. মুহাম্মাদ আখতার খান নওয়াব সিদ্দিক হাসান খানের আকিদা বিশ্লেষণ করে বৃহৎ কলেবরের দু’খন্ডের থিসিস লিখেছেন। তার থিসিসের নাম, السيد صديق حسن القنوجي آراؤه الاعتقادية وموقفه من عقيدة السلف

৩.ড. রজিয়া হামেদ পৃথকভাবে সিদ্দিক হাসান খানের জীবনী রচনা করেছেন।

৪.ড. মুহিউদ্দীন আল-আলওয়াই মদীনা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত পত্রিকায় তার জীবনী আলোচনা করেছেন। (সংখ্যা, ৪৭-৪৮)

৫.শায়খ আহমাদ ইবনে মুহাম্মাদ “মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটি” থেকে তাফসীর বিষয়ে সিদ্দিক হাসান খানের অবস্থান সম্পর্কে মাস্টার্সের থিসিস করেন। তার থিসিসের নাম, منهج صديق حسن خان في التفسير،

নওয়াব সিদ্দিক হাসান খান সম্পর্কে সালাফী শায়খদের প্রশংসাবাণী

১. সালাফীদের অনুসরণীয় শায়খ নাসীরুদ্দীন আলবানী দীর্ঘ দিন যাবৎ সিদ্দিক হাসান খানের আর-রওজাতুন নাদিয়্যা কিতাবটি ছাত্রদেরকে পড়িয়েছেন। এবং তিনি তার কিতাব পড়ার নসীহত করেছেন। [বিস্তারিত, http://www.at-tahreek.com/tawheederdak/sep-oct2010/8.html ]

শায়খ আলবানী তার অনেক কিতাবে নওয়াব সিদ্দিক হাসান খানকে “আল্লামা”, মুহাক্কিক (গবেষক) উপাধি দিয়েছেন। বিশেষভাবে, তার সিফাতুস সালাহ (পৃ.১৭৬) ও কিতাবু সালাতিত ত্বারাবীহ (পৃ.৮৪)২. সালাফীদের অনুসরণীয় বিখ্যাত আলেম হলেন মুহাম্মাদ রশীদ রেজা। এই শায়খের দ্বারা প্রভাবিত হয়ে শায়খ আলবানী হাদীস শাস্ত্র চর্চায় উদ্বুদ্ধ হন। শায়খ রশীদ রেজা সিদ্দিক হাসান খান সম্পর্কে বলেন, وناهيك بسلفها الصالح السيد صديق حسن خان صاحب المصنفات الشهيرة التي هي من دعائم إحياء العلم والدين، رحمه الله تعالى.অর্থাৎ তাকে ‘সালাফে সালেহ’ ও ইলম ও দ্বীনের পুন:জাগরণী মহান পুরুষ আখ্যায়িত করেছেন। (মাজাল্লাতুল মানার, ১৪/৪৭১)

অন্য জায়গায় তিনি সিদ্দিক হাসান খানকে ‘মহান সংস্কারক’ উপাধি দিয়েছেন।

৩. আহলে হাদীসদের অপর আলেম শামসুল হক আজিমাবাদী তের শ হিজরীতে তিনজনকে মুজাদ্দিদ হিসেবে উল্লেখ করেছেন। একজন হলেন, ১. মিয়া নজীর হুসাইন দেহলবী। ২. হুসাইন আল-আনসারী। ৩. নওয়াব সিদ্দিক হাসান খান ভুপালী। নওয়াব সিদ্দিক হাসান খান সম্পর্কে আজীমাবাদী আউনুল মা’বুদে লিখেছে, والعلامة الأجل، المحدِّث الفاضل الأكمل، جامع العلوم الغزيرة، ذو التصانيف الكثيرة، النواب صديق الحسن خان البوفالي القنوجي [আউনুল মা’বুদ, খ.১১, পৃ.৩৯৬]

৪. মাসিক আত-তাহরীক পত্রিকার বিভিন্ন সংখ্যায় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর জীবন ও কর্ম, তার বক্তব্যের উদ্ধৃতি আলোচনা করা হয়েছে। আত-তাহরীক পত্রিকার সার্চ অপশনে গিয়ে ‘হাসান খান’ লিখে সার্চ দিলেই বিস্তারিত পেয়ে যাবেন।http://www.at-tahreek.com/search.html

মাসিক আত-তাহরিকে নওয়াব সিদ্দিক হাসান খানের সংক্ষিপ্ত পরিচয় দেয়া হয়েছে এভাবে,”নওয়াব ছিদ্দীক হাসান খান ভারতীয় উপমহাদেশের বহু গ্রন্থ প্রণেতা আলেম ছিলেন। তিনি আরবী, ফার্সী ও উর্দূ তিন ভাষাতেই লিখেছেন। তাফসীর, হাদীছ, ফিকহ, ইতিহাস, আক্বাইদ, কবিতা ও কাব্যচর্চা, সাহিত্য, নৈতিকতা, তাছাওউফ প্রভৃতি বিষয়ে তিনি বিভিন্ন শিরোনামে ৩২৩টি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন।” [বিস্তারিত, http://www.at-tahreek.com/june2014/article0201.html ]

মোটকথা, আহলে হাদীস ও সালাফীদের প্রথম শ্রেণির আলেমদের নিকট নওয়াব সিদ্দিক হাসান খান ছিলেন তের শতকের সংস্কারক বা মুজাদ্দিদ। এতকিছু লেখার উদ্দেশ্য হল, কেউ এই দাবী না করতে পারে যে, সিদ্দিক হাসান খান কে আমরা চিনি না অথবা সিদ্দিক হাসান খানের সাথে আহলে হাদীসদের কোন সম্পর্ক নেই।

শাইখে আকবার মুহিউদ্দীন ইবনে আরাবী সম্পর্কে কাজী শাওকানী ও সিদ্দিক হাসান খানের বক্তব‍্য

আহলে হাদীসদের বিখ্যাত আলেম, কাজী শাওকানীর বিশিষ্ট ছাত্র নওয়াব সিদ্দিক হাসান খান তার “আত-তাজুল মুকাল্লাল” কিতাবে লিখেছেন,

والذهب الراجح فيه على ماذهب اليه العلماء المحققون الجامعون بين العلم والعمل والشرع والسلوك ” السكوت في شأنه ” ، وصرف كلامه المخالف لظاهر الشرع الى محامل حسنة ، وكف اللسان عن تكفيره وتكفير غيره من المشائخ الذين ثبت تقواهم في الدين ، وظهر علمهم في الدنيا بين المسلمين ، وكانوا ذروة عليا من العمل الصالح ، ومن ثم رأيت شيخنا الامام العلامة الشوكاني في الفتح الرباني مال الى ذلك ، وقال : ” لكلامه محامل ” ، ورجع عما كتبه في أول عمره بعد أربعين سنة

অর্থ:[ ইবনে আরাবী ও অন্যান্যদের সম্পর্কে] সঠিক বক্তব্য সেটিই যা গ্রহণ করেছে শ্রেষ্ঠ আলেমগণ। যারা ইলম ও আমল ও তাসাউফের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিলেন। তাদের অভিমত হলো, এসব সুফী ইমামদের সম্পর্কে চুপ থাকা। তাদের শরীয়ত বিরোধী কথাগুলোর সুন্দর ব্যাখ্যা দেয়া এবং তাদেরকে কাফের বলা থেকে বিরত থাকা। সাথে সাথে অন্যান্য সূফী শায়খদেরকে কাফের বলা থেকে বিরত থাকা, দ্বীনের ব্যাপারে যাদের বিশেষ অবস্থান রয়েছে। যাদের ইলম মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেক আমলের ক্ষেত্রে যারা ছিলেন সর্বোচ্চ চূড়ায় সমাসীন। আমি আমার উস্তাদ শায়খ কাজী শাওকানীকে দেখেছি, তিনি এই মত গ্রহণ করেছেন। তিনি তাদের বক্তব্য সম্পর্কে বলেছেন, তাদের বক্তব্যের সম্ভাব্য সঠিক ব্যাখ্যা করা সম্ভব। তিনি তার প্রথম জীবনে তাদের সম্পর্কে যা লিখেছিলেন, চল্লিশ বছর পরে সেগুলো প্রত্যাহার করে নেন।

এরপর কাজী নওয়াব সিদ্দিক হাসান খান লিখেছেন,

وأقول في هذا الكتاب : إن الصواب ماذهب اليه الشيخ أحمد السهرندي – مجدد الالف الثاني – ، والشيخ الاجل مسند الوقت أحمد ولي الله – المحدث الدهلوي – ، والإمام المجتهد الكبير محمد الشوكاني من قبول كلامه الموافق لظاهر الكتاب والسنة ، وتأويل كلامه الذي يخالف ظاهرهما ، تأويله بما يستحسن من المحامل الحسنة ، وعدم التفوه ، فيه بما لا يليق ، بأهل العلم والهدى ، والله أعلم بسرائر الخلق وضمائرهم

অর্থ: আমি তাদের সম্পর্কে বলবো, সঠিক মত হলো সেটিই যা গ্রহণ করেছেন, মুজাদ্দিদে আলফে সানী শায়খ আহমাদ সিরহিন্দী রহ., যুগের শ্রেষ্ঠ আলেম শায়খ শাহ ওয়ালীউল্লাহ দেহলবী রহ এবং বিশিষ্ট ইমাম কাজী শাওকানী। তারা বলেছেন, মনসুর হাল্লাজ ও অন্যান্য সূফীদের যেসব কথা কুরআন ও সুন্নাহের অনুগামী, সেগুলো গ্রহণ করা উচিৎ এবং কুরআন ও সুন্নাহের বাহ্যিক বিধানের বিপরীত বক্তব্যগুলো ব্যাখ্যা করা উচিৎ। এগুলোর সঠিক-সুন্দর ব্যাখ্যা করা এবং এগুলো নিয়ে তাদের ব্যাপারে অন্যায় সমালোচনা না করা। কেননা আলেম ও বুজুর্গদের সম্পর্কে মন্দচারিতায় লিপ্ত হওয়া কখনও শোভনীয় নয়।[আত-তাজুল মুকাল্লাল, পৃ.১৬৮-১৬৯]

শাইখে আকবার মুহিউদ্দীন ইবনে আরাবীর জন‍্য সিদ্দিক হাসান খানের বিশেষ দুয়া:“আল্লাহ তায়ালা ইবনে আরাবীকে আমাদের পক্ষ থেকে এবং সমস্ত মুসলমানের পক্ষ থেকে তাকে উত্তম প্রতিদান দান করুন। তার নূরানীয়তের ফয়জ আমাদেরকে দান করুন। তার গোপন রহস‍্য ও তাসাউফের অমূল‍্য অজর্নের চাদরে আমাদেরকে আবৃত করুন। তিনি খোদাপে্রমের যেই অমীয় সুধা পান করেছেন, তার থেকে আমাদেরও কিছু দান করুন। ইবনে আরাবীকে যারা ভালবাসে তাদের দলে আমাদের হাশর-নাশর দান করুন। সবর্শ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মুহাম্মাদ স. এর ওসিলায়ে হে আল্লাহ আমাদের দুয়া কবুল করুন।”[আত-তাজুল মুকাল্লাল, পৃ.১৬৯]

আমরা আহলে হাদীসদের গুরু সিদ্দিক হাসান খানের এই দুয়ার পক্ষে আমীন বললাম। সিদ্দিক হাসান খানের বইয়ের ডাউন লোড লিংক: http://waqfeya.com/book.php?bid=9027মূল বইয়ের স্ক্রিনশট:

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83